
সংস্কৃতি ঐতিহ্য যাত্রাপালা প্রায় তিন দশক পর রংপুরের মঞ্চে ফিরেছে।।
রংপুর অফিস:
আবহমান বাংলার সংস্কৃতি ঐতিহ্য যাত্রাপালা প্রায় তিন দশক পর রংপুরের মঞ্চে ফিরেছে। সংস্কৃতিক মনা মানুষের শেকড়ের সঙ্গে মিশে থাকা যাত্রার মঞ্চায়ন আন্দোলিত করেছে দর্শকদের। করোনাভাইরাসের ভয় কাটিয়ে যাত্রার মঞ্চায়ন নতুন মাত্রা যোগ করেছে ঝিমিয়ে পড়া সংস্কৃতি অঙ্গনে। যাত্রা শিল্পীদের অভিনয়া আর-অভিনেত্রীদের রঙিন সাজসজ্জা, উচ্চস্বরের সংলাপ ও ফ্লোট বাঁশির করুন সুরে চিরচেনা গানের সুরে দশৃকের হ্রদয়ে যেন ফিরে আসে হারানো দিনের পুরোনো চেনা সুর। মুহু-র্মুহু করতালি ও দর্শক সারির উচ্ছাসিত দৃশ্যও মন কেড়েছে দর্শকের।
শুক্রবার (১৯মার্চ) সন্ধ্যায় রংপুর টাউন হল মিলনায়তনে শুরু হয়েছে পাঁচ দিনের যাত্রা উৎসব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উৎসবের আয়োাজন করেছে রংপুর যাত্রা ফেডারেশন ও রংপুর থিয়েটার।‘যাত্রা হোক আমাদের প্রতিদিনের পারিবারিক বিনোদন’ সন্ধ্যা সাড়ে সাতটায় ১‘শ ১টি মোমবাতি প্রজ্জ্বালন করে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ যাত্রা ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাসান কবির শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। যাত্রা ফেডারেশন রংপুুুর কমিটির সভাপতি আশরাফ উদ্দিন বাবুর সভাপতিত্বে যাত্রা উৎসবের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার রংপুর (উপসচিব) উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, রংপুুুর নাট্যচক্রের সভাপতি খন্দকার আব্দুল মজিদ হিরু, রংপুুুর থিয়েটারের প্রতিষ্ঠাতা সম্পাদক নিজামুল ইসলাম, রংপুরের সারথি একাডেমির প্রতিষ্ঠাতা সিরাজুল ইসলাম, রংপুুুর নাট্যকেন্দ্রের সাধারণ সম্পাদক রাজ্জাক মুরাদ বিশিষ্ট সংগঠক খন্দকার ফখরুল আনাম, দিনাজপুর যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র রায়, ঠাকুরগাঁও যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলে ইলাহী মুকুট, বগুড়া যাত্রা ফেডারেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী দিনে ভৈরব নাথ গঙ্গোপাধ্যায় রচিত ও মোহাম্মুদুল হক মুকুল নির্দেশিত ‘দেবী সুলতানা’ যাত্রাপালা পরিবেশন করে রংপুর থিয়েটার। দীর্ঘদিন পর মঞ্চে যাত্রাপালা উপভোগ করতে মিলনায়তন কানায়-কানায় ভরে ছিল বিভিন্ন বয়সের দর্শকে। এই যাত্রা উৎসবে রংপুুুর, কুড়িগ্রাম ও নীলফামারী জেলার পাঁচ টি যাত্রা দল অংশ নিয়েছে। প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে টাউন হল মিলনায়তনে পরিবেশিত হবে এই যাত্রা পালা।
আজ শনিবার একই মঞ্চে তরুণ সংঘের ‘জীবন নদীর তীরে’, ২১ মার্চ নবজাগরণ নাট্য সংঘের ‘অনুসন্ধান’, ২২ মার্চ দুর্জয় নাট্য সংঘের ‘জেল থেকে বলছি’, ও উৎসবের সমাপনী দিন ২৩ মার্চ রংপুুুর থিয়েটারের নাট্যপালা ‘রতন-চন্দ্রিকা’ পরিবেশন করবে।
এম২৪নিউজ/আখতার
