রংপুর থেকে ঢাকা যাবে নতুন স্লিপার বাস

নিউজ ডেস্ক:

উত্তরবঙ্গ থেকে এই প্রথম স্লিপার বাস চালু হলো। আজ রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর কামারপাড়া বাস স্ট্যান্ডে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা।

বিশেষ অতিথি ছিলেন- রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি এ কে এম মোজাম্মেল ঘশ, জাতীয় শ্রমিক লীগ রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এম এ মজিদ, শাহ আলী পরিবহনের সিইও (ব্র্যান্ডিং) অন্তুর রহমান।

আমন্ত্রিত অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটক পুলিশের উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার  (ট্রাফিক) মিনহাজুল আলম।

শাহ আলী পরিবহনের চেয়ারম্যান ফরিদ হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন আজিজ হোসেন চৌধুরী।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply