রংপুর পুলিশের মাসিক পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক:

রংপুর পুলিশের মাসিক পর্যালোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর পুলিশ অফিস সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অক্টোবর/১৯ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্চের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

রংপুর জেলার অন্তর্গত থানাগুলোর উর্ধ্বতন অফিসারগণ এসময় উপস্থিত ছিলেন।

উক্ত সভায় অক্টোবর/২০১৯ মাসের শ্রেষ্ঠ সার্কেল হিসেবে নির্বাচিত রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আরমান হোসেনকে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন সভার সভাপতি পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

এছাড়াও শ্রেষ্ঠ গ্রেফতারি পরোয়ানা তামিলকারী থানা হিসেবে মিঠাপুকুর থানা এবং শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী থানা হিসেবে পীরগাছা থানাকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করা হয়।