
নিউজ ডেস্ক:
চলমান করোনা পরিস্থিতির কারণে কর্মহীন অসহায় হকারদের খাদ্য সহায়তা প্রদান করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ।
বুধবার বিকালে নগরীর জেলা পরিষদ কমিউনিটি সেন্টার মাঠে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষে ১৪০ জন হকারকে চাল, ডাল, তেল, আটাসহ খাদ্যসামগ্রী প্রদান করেন উপ-পুলিশ কমিশনার (সদর দফতর) মহিদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পুলিশ কমিশনার উজ্জল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ জোন) আল ইমরান, ট্রাফিক ইন্সপেক্টর দেলোয়ার হোসেন, রংপুর মহানগর হকার সমিতির সভাপতি হুমায়ন কবির মিঠুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সমিতির নেতৃবৃন্দ।
এসময় উপ-পুলিশ কমিশনার মহিদুল ইসলাম বলেন, আরপিএমপি কমিশনারের উদ্যোগে আজ ১৪০ জন হকারকে মানবিক খাদ্য সহায়তা প্রদান হল। ইতিপূর্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ অসহায় দুস্থ ও প্রতিবন্ধীদের খাদ্য সহায়তা দিয়েছে। ইফতার সামগ্রী বিতরণ করেছে। করোনাযুদ্ধে পুলিশ বাহিনী মানুষের পাশে রয়েছে।
সূত্র: যুগান্তর।