রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রংপুর অফিস:

রংপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সন্মেলন কক্ষে বিভাগীয় আইন-শৃংখলা কমিটির সভা গতকাল সোমবার দুপুরে আনুষ্ঠিত হয়।

রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলামের সভাপতিত্বে আনুষ্ঠিত সভায় রংপুর বিভাগের ৮ জেলার আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়।

সভায় রংপুর বিভাগীয় আইন-শৃংখলা কমিটি, চোরাচালান নিরোধ টাস্কফোর্স কমিটি ও উন্নয়ন সমন্বয় কমিটির কার্যবিবরণী নিশ্চিতকরণ, জেলা ও উপজেলা পর্যায়ে চোরাচালান প্রতিরোধ টাস্কফোর্স কমিটির কার্যক্রম, জেলা ও উপজেলা টাস্কফোর্স কর্তৃক পরিচালিত অভিযান, মাদকের বিরুদ্ধে শুধুমাত্র টাস্কফোর্স সংশ্লিষ্ট মোবাইল কোর্ট পরিচালনা, চোরাচালান মামলার অগ্রগতি প্রতিবেদন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় আইন-শৃংখলা জোরদারকরণ এবং চলমান ও গৃহীতব্য কার্যক্রম সংক্রান্তে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যের মধ্যে ছিলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনা, পুলিশের রেঞ্জ ডিআইজি আব্দুল আলিম মাহমুদ, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার জাকিরুল ইসলাম, সেক্টর কমান্ডার বিজিবি, ডিটাচমেন্ট কমান্ডার, ডিজিএফআই, কমিশনার, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ৮ জেলার জেলা প্রশাসক, পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয়, সিও র‌্যাব-১৩, রংপুর এর প্রতিনিধি, পরিচালক আনসার ভিডিপি, রংপুর অঞ্চল সহ অনেকে উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply