
নিউজ ডেস্ক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসেছে ওভারসিস চাইনিজ অ্যাসোশিয়েশন ইন বাংলাদেশ।
মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশের সভাকক্ষে চীনের ওভারসিস চাইনিজ ইন বাংলাদেশের একটি প্রতিনিধিদল এ সব সামগ্রী হস্তান্তর করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের হাতে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার মাস্কসহ জীবাণুনাশক চেম্বারে ব্যবহৃত মেশিন ও তরল ম্যাটারিয়ালস সুরক্ষা চশমা। অন্যান্য সুরক্ষাসামগ্রী তুলে দেন ওভারসিস চাইনিজ ইন বাংলাদেশের চেয়ারম্যান এনডি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহিদুল ইসলাম, চীনা প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন থমাস এক্সইউ, থমাস জিউও, নেলসন লিইউসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।