
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) জানুয়ারী/২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ ফেব্রুয়ারী) সকালে রংপুর পুলিশ কমিশনারের কার্যালয়ের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ।
এময় রংপুর মহানগরের আইন-শৃংখলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ের প্রথম স্থান অর্জনকারী পুলিশ সদস্য ও ইউনিটের নাম ঘোষণা করেন অতিঃ উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ্ কাওছার পিপিএম, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত।
জানুয়ারী মাসে আরপিএমপির ক্রাইম বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে মনোনীত হয়েছেন মো: রফিকুল ইসলাম, মাহিগঞ্জ থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এসআই(নিঃ)/ মোঃ আল আমিন, কোতয়ালী থানা। শ্রেষ্ঠ এএসআই (নিঃ) মো: শাহজাহান, কোতয়ালী থানা। আরপিএমপির গোয়েন্দা বিভাগের শ্রেষ্ঠ এসআই (নি:)/ মো: গোলাম মোর্শেদ । আরপিএমপির ট্রাফিক বিভাগের শ্রেষ্ঠ সার্জেন্ট মোঃ গোলাম আজম , ট্রাফিক উত্তর।
এসময় আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি), উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন), উপ-পুলিশ কমিশনার (অপরাধ) , উপ-পুলিশ কমিশনার (ডিবি), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি), সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনর্চাজগণ ।
এম২৪নিউজ/আখতার