রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

নিউজ ডেস্ক:

রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার বিশেষ অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ শিপন মিয়া (২২) নামে একজনকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২০ ফেব্রুয়ারী) বিকালে রংপুর নগরীর তাজহাট থানা সংলগ্ন তুলা গবেষণা ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেছে পুলিশ।

আটক শিপন কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার বারজানি গ্রামের মমিনুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে নগরীর তাজহাট থানা সংলগ্ন তুলা গবেষণা ইনস্টিটিউট এলাকায় অভিযান চালায় রংপুর মেট্রোপলিটন পুলিশ। এসময় ১ কেজি গাঁজাসহ শিপনকে আটক করা হয়।

তাজহাট থানার এসআই মোস্তফা কামাল জানান, অফিসার ইনচার্জ আখতারুজ্জামান প্রধানের নির্দেশে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ শিপনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply