
নিউজ ডেস্ক:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে এক মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্বজনরা জানান, শনিবার ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের স্ত্রী আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় তাকে।
এ সময় কর্তব্যরত চিকিৎসক আমেনা বেগমকে অক্সিজেন দিতে বললেও নার্স-আয়ারা কেউই তার ব্যবস্থা করেনি। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ করেন স্বজনরা। তবে এ ব্যাপারে মেডিকেলের ভারপ্রাপ্ত পরিচালক ডা. রস্তম আলী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি। সময়
এম২৪নিউজ/আখতার