দেশে করোনায় একদিনে আরো ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৬৫৯

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৯৮৩ জনে। গতকাল মৃত্যু হয়েছিল ২৫ জনের।

এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৬৫৯ জনের দেহে। এদিকে গতকাল আক্রান্ত হয়েছিল এক হাজার ৭৩৬ জন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হলো ৪ লাখ ১২ হাজার ৬৪৭ জন করোনা রোগী।

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার