মহানবী (সাঃ) কে অবমাননার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক:

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে উলিপুর মসজিদুল হুদা গেটের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জমঈয়াতে হিযবুল্লাহ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাও. মহেব্বুল হাসান করিমী, সাধারণ সম্পাদক আহমদ শামসী, ছারছিনা দরবার শরীফ ছাত্র-হিযবুল্লাহদর সহ-সভাপতি মুহাঃ আব্দুল্লাহ তাহের, ছাত্র-হিযবুল্লাহ সাতদরগাহ্ নেছারিয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি মুহাম্মদ এরশাদুন্নিবী আল হাদী প্রমূখ।

এম২৪নিউজ/আখতার