রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ এম্বুলেন্সের উদ্বোধন

রংপুর অফিস:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম এমার্জেন্সি রোগীদের সুবিদার্থে ট্রান্স কেয়ার আইসিইউ এম্বুলেন্সের উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার বিকালে রংপুর মেডিকেল কালেজ হাসপাতালে এমার্জেন্সি রোগীদের আইসিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ ইনন্টুমেন্ট সমৃদ্ধ ট্রান্স কেয়ার আইসিইউ এম্বুলেন্সের উদ্বোধন করেন প্রধান অতিথি রংপুরের এ.এসপি এবিএম জাহিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ রেজওয়ানুর রহমান, ইয়ামিন এন্টার প্রাইজের প্রোপাইটর নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথি রংপুরের এএসপি এবিএম জাহিদুল ইসলাম বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম ট্রান্স কেয়ার আইসিইউ এম্বুলেন্সের চালু করা হলো। এই এম্বুলেন্সে রোগীদের সুবিদার্থে সব সময় এক জন অভিজ্ঞ ডাঃ থাকবেন। উদ্বোধন শেষে দোয়া পরিচালানা করেন মেডিকেল মসজিদের ইমাম মাওলানা আনোয়ার হোসেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply