রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

রংপুর অফিস:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে মানষিক বিভাগ থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার সকাল ১০টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি টি ইউনিট। অগ্নিকান্ডে হতাহত সহ ঘটনা প্রসঙ্গে বিস্তারিত কারন এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি। আগুনের ভয়ে হাসপাতালের ভর্তি রোগীরা দ্বিকবিদ্বিক ছুটে পালালিয়েছেন।

আগুন নিয়ন্ত্রেনে আনার জন্য ফায়ার সার্ভিজের ৬টি ইউনিট পানি ও গ্যাস ছেড়ে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছে। নিরাপত্তার জন্য বিপুল পরিমান পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃতীয় তলার সাত নম্বর ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনার কারন ও কি পরিমানে ক্ষতি হয়েছে তা এ পর্যন্ত জানা যায়নি।

চর্ম, যৌন,মানষিক সহ ৭ ধরনের রোগীদের ওয়ার্ড রয়েছে তৃতিয় তলায়। বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রেনে এসেছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত শেষে বিস্তারিত জানাবেন ফায়ার সার্ভিস।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply