
স্টাফ রিপোর্টার:
আলোর পথিক ফাউন্ডেশনের শাখা অফিসের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) বিকেলে রংপুর সদর উপজেলার পালিচড়া হাটে শাখা উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাজেদ আলী।
তিনি বলেন, নতুন এই শাখা অফিসের মাধ্যমে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে এবং সেবামূলক কাজের বিস্তারে আরও দৃঢ়ভাবে কাজ করা হবে। একটি উন্নত ও সুশৃঙ্খল সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে আলোর পথিক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আশিকুর রহমান। তিনি বলেন, “শাখার কার্যক্রমকে সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি এবং ফাউন্ডেশনের মূল লক্ষ্য অর্জনে কাজ অব্যাহত থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে আলোর পথিক ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান বলেন, “আলোর পথিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার লক্ষ্য হল দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা। পালিচড়া হাট শাখার মাধ্যমে আমরা এ অঞ্চলের মানুষের পাশে আরও শক্তভাবে দাঁড়াতে পারবো।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদ্যপুষ্করনি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন আর রশিদ। তিনি বলেন, “আলোর পথিক ফাউন্ডেশন বিভিন্ন সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখছে যা এলাকাবাসীর জন্য এক বিশাল আশার সোপান। আমি আশা করি শাখাটি সফলভাবে কাজ করবে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
এছাড়াও প্রধান কার্যালয়ের ম্যানেজার মোঃ মোরছালিন মিয়া, পালিচড়া হাট শাখার ম্যানেজার মোঃ কামরুজ্জামান, মাওলানা মোঃ সাহিদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও ফাউন্ডেশনের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোর পথিক ফাউন্ডেশনের অফিস সহকারী মোঃ হাফিজুর রহমান।
এম২৪নিউজ/আখতার