থানায় থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে হবে : রংপুর পুলিশ সুপার

স্টাফ রিপোর্টার:

থানায় থানায় জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার আহবান জানিয়ে কোতোয়ালী থানা পুলিশ সদস্যদের উদ্দেশ্যে রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বলেছেন, মামলার যথাযথ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করা, অপরাধীকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে থানা পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদকের বিস্তার রোধে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। জবাবদিহিমূলক ও জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে কোতয়ালী থানায় মাসিক অপরাধ ও আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কোতোয়ালী থানার আয়োজনে অফিসার ইনচার্জ এবিএম সাজেদুর রহমানের সভাপতিত্বে রংপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) আবু তৈয়ব মো: আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল (কোতোয়ালী-গংগাচড়া) ও কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), সকল এসআই ও এএসআই সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার