
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর সদরে গাছের সঙ্গে ধাক্কা লেগে আপেল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রবিবার বিকেলে রংপুর সদর উপজেলার পুটিমারি-শ্যামপুর রোডে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অসুস্থ এক বন্ধুকে দেখার জন্য তিনবন্ধু এক মোটরসাইকেলে করে যাচ্ছিল। পথে শ্যামপুর স্টেশন রোডে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে কিশোর আপেলের মারা যান। আপেল মিয়া সদর উপজেলার নয়াপুকুর ফাজিল খাঁ গ্রামের রিন্টু মিয়ার ছেলে।
আহত অবস্থায় ফাজিল খাঁ গ্রামের মৃত শাহজাহান ঘুটুর ছেলে হযরত মিয়া (১৮) ও ভেলু গ্রামের মঞ্জুরুল মিয়ার ছেলে মোবারক হোসেনকে (১৭) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদ্যপুষ্করিনী ইউনিয়ন পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন জানান, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানোর কারণে আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রাস্তায় গিয়ে ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। সেখানে থেকে হাসপাতালে নেয়া পথে আপেল নামে এক কিশোর মারা গেছেন।
এম২৪নিউজ/আখতার।