
স্টাফ রিপোর্টার (রংপুর):
চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণসহ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রেখেছেন রংপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব রাহগির আল মাহি সাদ এরশাদ।
একই সময়ে পালিচড়ার নয়াপুকুর মজিদা খাতুন মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ওই ইউনিয়নের কাটাবাড়ি, পূর্ব ও পশ্চিম কিশামতপুর এবং ভেলু ফাজিলখাঁ গ্রামের ৫০০ হতদরিদ্র পরিবারের মাঝে চাল, তেল, চিড়াসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাদ এরশাদ।
এ সময় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব সাদ এরশাদ বলেন, করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়ায় নিম্নআয়ের মানুষদের কষ্ট বেড়েছে। সাধ্যমত চেষ্টা করছি এ সব অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
তিনি বলেন, এই দুর্দিন সব সময় থাকবে না। আঁধার কেটে আলো আসবেই। তাই সবাইকে সচেতন থেকে ধৈর্য সহকারে এই দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানান তিনি।

এ সময় জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক শাফিউল ইসলাম শাফি, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ভাইস-চেয়ারম্যান কাজলী বেগম, সাধারণ সম্পাদক ও ভাইস-চেয়ারম্যান মাসুদার রহমান মিলনসহ জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার