রংপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ ইউপি সদস্য আটক

নিউজ ডেস্ক:

রংপুরে সাড়ে তিন কেজি গাঁজাসহ ইউপি সদস্য মহুবুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের কেশবপুর (মাট পাড়ার) এলাকার নিজবাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মহুবুল ইসলাম সদ্যপুষ্করিনী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইউপি সদস্য মহুবুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সাড়ে তিন কেজি গাঁজা ও তার এক সহযোগিসহ তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, সাড়ে ৩ কেজি গাঁজাসহ মহুবুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply