
রংপুর অফিস:
নাগরিক সেবা সহজীকরণে রংপুর সিটি করর্পোরেশনে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু হয়েছে। হয়েরানিমুক্ত নাগরিক সেবা প্রদানে এই সার্ভিস সেন্টারটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে দাবি করেছেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
রোববার দুপুরে নগর ভবনে স্থানীয় সরকার বিভাগ অনুমোদিত ইনোভেশন প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনকালে মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ওয়ান স্টপ সার্ভিস মানে আমি এক স্পটে এসে আমার সেবাটাকে নিশ্চিত করবো, এটাই হলো নাগরিকদের প্রত্যাশা। সেই প্রত্যাশা পুরনের জন্য বিশেষ করে আপনারা যারা দায়িত্বে থাকবেন তাদেরকে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। রংপুর সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে সর্বস্থরের মানুষ সেবা নিতে আসবে। তাদের সাথে আচারনটা সুন্দর ও সাবলিল ভাবে করতে হবে। যাদের যখন যেটা প্রয়োজন তাদেরকে নিদিষ্ট সময়ের মধ্যে আপনারা সংশ্লিষ্ট দপ্তর থেকে কাজ সম্পন্ন করে নিয়ে নাগরিক সেবা নিশ্চিত করবেন। আর এই বিষয়টি অত্যান্ত গুরুত্বের সাথে দেখতে হবে। নাগরিকদের সেবা গ্রহনে যেন কোন প্রকার হয়রানী হতে না হয়। আপনাদের উপর নির্ভর করছে ভাবমূর্তি। আসা করি ওয়ান স্টপ সার্ভিস নাগরিক সেবায় দৃষ্ঠান্ত হয়ে থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞা, প্যানেল মেয়র শামছুল হক, সচিব রাশেদুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা উম্মে ফাতিমা, নির্বাহী প্রকৌশলী আজম আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান ইবনে তাজ, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক, প্রমুখ।
এম২৪নিউজ/আখতার