
রংপুর অফিস:
রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ১০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার ঘোষণা করেছেন সিটিকর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ আব্দুল বাতেন।
তিনি জানান, মনোনয়নপত্র যথাযথ ভাবে পূরণ করা ,হলফনামায় কোন ক্রটি না থাকা, মামলা সংক্রান্ত তথ্য,শিক্ষাগত যোগ্যতা ও দলীয় প্রার্থীদের ক্ষেত্রে প্রত্যয়ন পত্র সঠিক থাকায় সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।এছাড়া নির্বাচন কমিশনের নীতিমালা ও আইন অনুযায়ী ছোট খাটো ভুল থাকায় প্রার্থীদের সংশোধনের সুযোগও দেয়া হয়েছে বলে জানান তিনি।
রংপুর সিটিকর্পোরেশনের মেয়র প্রার্থীরা হলেন-জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামীলীগ মনোনীত এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল,জাসদের শফিয়ার রহমান,আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আতাউর জামান বাবু, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল,জাকের পার্টির খোরশেদ আলম,বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান,এবং লতিফুর রহমান মিলন, মেহেদী হাসান বনি।
আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর সিটি করর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ সময় ছিল ২৯ নভেম্বর।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, মনোনয়নপত্র জমার শেষ দিন মঙ্গলবার পর্যন্ত মোট ২৭৭ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মধ্যে মেয়র পদে ১০ জন, ৩৩টি সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ জন এবং ১১টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী রয়েছেন।
সিটিকর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মোঃ আব্দুল বাতেন জানান, মনোনয়ন যাচাই বাছাই করা হবে ১ ডিসেম্বর। আর মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৮ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ দেয়া হবে ৯ ডিসেম্বর। এই সিটিতে তৃতীয়বারের মতো আগামী ২৭ ডিসেম্বর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ইভিএমে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত ভোটদান চলবে। ভোট কেন্দ্র গুলো থাকবে সিসিটিভির আওতায়।
এম২৪নিউজ/আখতার