রংপুর সিটি কর্পোরেশনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর হলেন জাহাঙ্গীর

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশনের ৩০ নম্বর ওয়াডের্র বিনা ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেন সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন।

রিটার্রিং কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, স্থানীয় সরকার বিধিমালা (সিটি কর্পোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ২১ অনুযায়ী রংপুর সিটির ৩০ নম্বর ওয়ার্ডে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে দুইজন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। একজন হলেন সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা ও বর্তমান কাউন্সিলর মালেক নিয়াজ আরজু।

গত ১ ডিসেম্বর মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে দুজনের প্রার্থীতা বৈধ হয় কিন্তু তথ্য গোপন করার বিষয়টি উল্লেখ করে জাহাঙ্গীর আলম তোতা অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী আরজুর মনোনয়ন বাতিল চেয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আপিল করেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিল শুনানিতে মালেক নিয়াজ আরজুর মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

গত ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দে ওই ওয়ার্ডে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এক মাত্র বৈধ প্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম তোতাকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কাউন্সিলর হিসেবে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। আর ৩০ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আর নির্বাচন হবে না।

নির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা বলেন, আমি এর আগেও কাউন্সিলর ছিলাম। এবারে আমরা দুইজন প্রতিদ্বন্দ্বী ছিলাম। এক জনের মনোনয়ন বাতিল হওয়ায় আমাকে কাউন্সিলর নির্বাচিত মনোনিত করে করে চিঠি দেওয়া হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply