
স্টাফ রিপোর্টার:
রংপুর জেলা প্রশাসনের আয়োজনে মিঠাপুকুরের পায়রাবন্দে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে আয়োজিত তিন দিনব্যাপী রোকেয়া দিবসের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধায় পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি কলেজ প্রাঙ্গনে আয়োজিত সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
রংপুরের নবাগত জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি এ এম এফ আঞ্জুমান কালাম, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা।
এসময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারী বেগম রোকেয়া কলেজের সংস্কৃতি বিভাগের প্রধান (সাবেক) প্রফেসর ড. আরেফিনা বেগম।
এরআগে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান সহ জয়ীতা নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।
পরে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে দিবসের সমাপ্তি হয়। এদিকে দিবসটি উপলক্ষে আয়োজিত রোকেয়া মেলায় লোকসমাগম ছিল চোখে পড়ার মতো।
এম২৪নিউজ/আখতার