রংপুর সুপার মার্কেটের সাধারণ ব্যাবসায়ীদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

রংপুর অফিস:

রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট প্লান বহির্ভূত ১৬টি দোকান ঘর পুর্বের গোপন টেন্ডার বাতিল করে পুনরায় প্রকাশ্যে টেন্ডার দেওয়ার দাবিতে রংপুর সুপার মার্কেটের দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যাবসায়ীদের উদ্যোগে ২ ঘন্টা কর্ম বিরতি ও প্রতিবাদ সমাবেশ করেছে।

গতকাল বুধবার (২০ জুলাই) সকাল ১০টায় রংপুর সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সভায় জেলা পরিষদ সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি জাবেদ হোসেন জুয়েলের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাসট্রিজের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন।

তিনি বলেন, সরকার রংপুর জেলা পরিষদ সুপার মাকের্টে রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান সহ যে সকল কর্মকতা এইসব অনিয়ম দুর্নিতীর সাথে জরিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নিতে হবে।

রংপুর সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রশিদুজ্জামান বুলবুল বলেন, রংপুরের ঐতিহ্য বাহী মার্কেট হচ্ছে রংপুর জেলা পরিষদ সুপার মার্কেট। এই মার্কেটের কোনে দোকনদার বা ব্যাবসায়ী মাদক ব্যাবসার সাথে জরিত নয়। আমি আজকে থেকে এই মার্কেটকে মাদকমুক্ত মার্কেট হিসেব ঘোষনা দিচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদ সুপার মার্কেটের সহ সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর বারী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ রানা রাসু, বর্তমান সুপার মার্কেট ব্যাবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাছেল , সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান মুকুল, কোষাধক্ষ হুমায়ন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply