
রংপুর অফিস:
করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতিতে আগামী সপ্তাহে রংপুরে নতুন করে ৫০ শয্যাবিশিষ্ট আরো একটি করোনা হাসপাতাল চালু হচ্ছে।
আজ বুধবার রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষের কার্যালয়ে একটি বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটি। এ তথ্য নিশ্চিত করেছেন, জেলা সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়।
তিনি বলেন,করোনা সংক্রমণ বাড়ায় আগামী সপ্তাহে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি ভবনে এটি চালু হবে। স্বাস্থ্য মন্ত্রনালয়ে প্রাথমিক ভাবে ১০ টি আইসিইউ বেড চাওয়া হয়েছে।
তিনি বলেন, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে বেশি রোগী ভর্তি হওয়ার ৪ জুলাই নতুন করে ৪০ শয্যার আরো একটি ইউনিট চালু করা হয় কিন্ত সেখানেও এখন ৩৭ জন রোগী ভর্তি করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘন্টায় রংপুর বিভাগের ৮ জেলায় ১৩ জন মারা গেছে। ১৩৬৬ টি নমুনা পরীক্ষায় ৫৭১ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে ৭ দিনে ৮৫ জন মারা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম।
এম২৪নিউজ/আখতার