
খবর বিজ্ঞপ্তির:
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক, রংপুর- ৪ ( পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, রংপুর চেম্বারের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক, আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে রংপুর জেলা জাতীয়তাবাদি শ্রমিক দল।
রংপুর জেলা জাতীয়তাবাদি শ্রমিক দলের সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল খালেক, শ্রমিক দল নেতা মোফাজ্জল হোসেন, মনিরুল ইসলাম মিন্টুসহ শ্রমিক দলের নেতাকর্মীরা এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এম২৪নিউজ/আখতার