দেশে ফিরলেন ভারতে কোয়ারেন্টাইনে থাকা ২৩ বাংলাদেশি

নিউজ ডেস্ক:

ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার দেশে ফিরেছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারী ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করোনা ভাইরাসের সংক্রামণ পাওয়া না যাওয়ায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরার অনুমতি দেয়।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

সূত্র: ইত্তেফাক অনলাইন।