রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা’র শোক

খবর বিজ্ঞপ্তির:

রংপুর- ৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, রংপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা প্রকাশক, রংপুর চেম্বারের সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) কেন্দ্রীয় কমিটি, রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাগপা কেন্দ্রীয় সভাপতি খন্দকার লূৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি খন্দকার আবেদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও রংপুর জেলা সাধারণ সম্পাদক আকতারুজ্জামান স্যান্ডো, মহানগর জাগপা সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ লাবলুসহ জেলা ও মহানগর জাগপা, যুব জাগপা, জাগপা ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এম২৪নিউজ/আখতার