রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে তাজহাট থানা প্রেসক্লাবের শোক

খবর বিজ্ঞপ্তির:

ভরসা গ্রুপ অব ইন্ডাস্টিজের চেয়ারম্যান, দৈনিক যুগের আলোর প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিল্পপতি , রাজনীতিবীদ ও সমাজসেবক সাবেক সংসদ সদস্য আলহাজ রহিম উদ্দিন ভরসার মৃত্যুতে শোক প্রকাশ করেছে তাজহাট থানা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তাজহাট থানা প্রেসক্লাবের আহবায়ক চঞ্চল মাহমুদ, সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল, যুগ্ম আহবায়ক হাসান ফেরদৌস রাসেল ও আপেল মাহমুদ, সদস্য হাদিউজ্জমান হাদি, সুমন ইসলাম, আতাউর রহমান, সাকিব উদ্দিন, শাহিনুজ্জামান শাহিন, নাজমুল হক, জাহিদ হোসেন, মাজহারুল আনোয়ার, খালেদ আশরাফ মামুন, মোশারফ হোসেন রাজুসহ তাজহাট থানা প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য, তিনি বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)

এম২৪নিউজ/আখতার