মিঠাপুকুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জনসচেতনতামূলক সভা

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা ঔষধ তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) তৌহিদুল ইসলাম।

মিঠাপুকুরে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি শাহ্ মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন অত্র সামিতির সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান সরকার।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ড্রাগ এন্ড কেমিস্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম তুহিন, রোকনুজ্জামান, রাজা মিয়া, প্রমুখ।\

সভায় প্রধান অতিথি বলেছেন, বাংলাদেশে ঔষধ শিল্পের মান বাড়ছে । এ শিল্পের উন্নয়ন ও প্রসারে সরকার যথেষ্ট আন্তরিক। ঔষধ বিক্রয় কেবল ব্যবসা নয় এটি মানব সেবারও অংশ। তাই মানুষের কল্যাণের বিষয়টি ভেবে নিবেদিতপ্রাণ হয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। অনুমোদনহীন ঔষধ বিক্রি ও সংরক্ষণ করা যাবে না। লাইসেন্স বিহীন দোকানকে দ্রুত সময়ের মধ্যে বৈধ লাইসেন্স করার জন্য তিনি আহবান জানান।

সভায় ব্যবসায়ীবৃন্দ সমসাময়িক বিভিন্ন সমস্যা নিরসন কল্পে জনসচেতনতা গড়ে তোলার আহবান জানিয়ে তারা বলেন, অনরেজিস্ট্যার্ড, মেয়াদোত্তীর্ণ ফিজিশিয়ান স্যাম্পল ও রেজিস্ট্রার ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতিরেকে এন্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে গড়ে তুলতে হবে।

এম২৪নিউজ/আখতার