শীতে এতিম শিশুদের পাশে মানবতার বন্ধনে রংপুর

রংপুর অফিস:

রংপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় থাকা শিশুদের শীত বিারনের জন্য কম্বল বিতরণ কার্যক্রম শুরু করেছে মানবতার বন্ধনে রংপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

শীতের তীব্রতায় এই এতিম শিশুদের পোহাতে হয় বাড়তি ভোগান্তি শীতে সবচেয়ে বেশি কষ্ট হয় শিশু ও বয়স্কদের। সেই কথা মাথায় রেখে গততিনদিনে রংপুর নগরীর দর্শনা ও মদামুদনে ‘মানবতার বন্ধনে এতিমখানা ও হেফজখানা’র দুই শতাধিকের বেশি কম্বল বিতরণ করে মেট্রোপলিটন পুলিশ পরিচালিত এই সংগঠনটি।

শীতনিবারনের কম্বল বিতরণ করে মানবতার বন্ধনে রংপুর সংগঠনের প্রতিষ্ঠাতা ও আরপিএমপি কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ। উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (সদর দফতর ও প্রশাসন) মহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রফিক) আইনুল হক।

মানবতার বন্ধনে রংপুরের পক্ষ থেকে দর্শনায় ১৪০ এবং মদামুদনে ৮১ জন এতিম, দুস্থ ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় অনুষ্ঠানে হারাগাছ ও তাজহাট থানা পুলিশের দায়িতপ্রাপ্ত কর্মকর্তা, সারাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদের উদ্যোগে ২০১৯ সালের ৮ মে যাত্রা শুরু করে মানবতার বন্ধনে রংপুর। প্রতিষ্ঠার পর থেকে সমাজের অসহায়, দুস্থ ও এতিমদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসছে সংগঠনটি। এ ছাড়া রংপুর নগরীতে মসজিদ, মাদরাসা ও এতিমখানা নির্মাণও করছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply