
রংপুর অফিস:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ রংপুর সার্কেলের ইআইাঅরপি এর প্রকল্পের উদ্যোগে তাল গাছের চারা রোপনের আয়োজন করা হয়েছে।
রংপুর সার্কেলের ইআইাঅরপি এর প্রকল্প উদ্যোগে এই কর্মসূচীর আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বিল এলাকা, বদরগঞ্জ উপজেলার দামুয়ার খালে এবং কুড়িগ্রামের শেখ হাসিনা ধরলা সেতুর পাড়ে বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে বজ্র নিরোধক তাল গাছের চারা রোপনের আয়োজন করছে।
বিএমডিএ’র চেয়ার্যান সাবেক এমপি বেগম আখতার জাহান আজ দুপুরে র্ভাচুয়ালী এর উদ্বোধন করেন। এসময় তাঁর সাথে ছিলেন বিএমডিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হুদা এবং আবুল কাশেম। এছাড়া রংপুর প্রান্তে সংযোগে ছিলেন বিএমডিএ’র রংপুর সার্কেলের ইআইআরপি এর প্রকল্প পরিচালক ও তত্বাবধায়ক প্রকৌশলী হাবিবুর রহমান খান, রংপুরের নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ এবং কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী একেএম মশিউর রহমান।
শেখ রাসেল দিবস উপলক্ষে বিএমডিএ রংপুর সার্কেলের উদ্যোগে ৩৫ টি উপজেলায় ৩ হাজার তাল গাছের চারা রোপনের কর্মসূচী বাস্তবায়ন করছে।
এম২৪নিউজ/আখতার