
রংপুর অফিস:
সারাদেশে ২ হাজার ৮০০ জন প্রতিবন্ধি নারী পুরুষকে আইসিটি প্রশিক্ষণ দিয়ে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং সমাজের মুল স্রোত ধারায় আনা হয়েছে।
আজ বুধবার (৮মে) দুপুরে রংপুর আরডিআরএস মিলনায়তনে তথ্য প্রযুক্তিতে প্রতিবন্ধি ব্যক্তিদের উন্নয়নে আইসিটি বিভাগ শীর্ষক এক সেমিনারে এই তথ্য জানানো হয়।
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-বিসিসি, আইসিটি বিভাগের আয়োজনে সেমিনারে মুলে প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক আমিনুল ইসলাম।
বিসিসির প্রকল্প পরিচালক মনোয়ার উজ জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর আমজাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিরির সাবেক কর্মকর্তা রংপুর মহানগর উপ পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আবু বকর সিদ্দিক, বিভাগীয় সমাজসেবা পরিচালক আব্দুল মোতালেব সরকার।
তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভোলো মেন্টাল ডিজঅর্ডার এনডিডি সহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন প্রকল্পের আওয়ায় অনুষ্ঠিত সেমিনারে বলা হয়, এসডিজি বাস্তবায়নে প্রতিবন্ধিদের আইসিটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলতেই এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।
ইতোমধ্যেই এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ছাড়াও প্রতিবন্ধীদের জন্য জব পোর্টাল, সফটওয়ার উন্নয়ন, ই লার্নিং প্লাটফর্ম, আ্যপসসহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিবন্ধিদের মানুষ হিসেবে সমাজে উপস্থাপন করার মাধ্যমে তাদের জাতীয় অর্থনীতিতে যুক্ত করতে প্রকল্প কাজ করছে। সেমিনারে গণমাধ্যম কর্মী ছাড়াও প্রতিবন্ধী, শিক্ষকসহ সরকারের বিভিন্ন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এম২৪নিউজ/আখতার