
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুরে সরকারি সেবা গ্রহীতাদের হয়রানি লাঘবে ছদ্মবেশে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ অভিযান পরিচালনা করেন। এসময় দুইজন দালালকে কারাদণ্ড দেন তিনি।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন- নগরীর মুন্সিপাড়া এলাকার লাভলু হোসেন (৪২) ও সাতগড়া মিস্ত্রিপাড়া এলাকার রবিউল ইসলাম (৩৫)।
মাহমুদ হাসান মৃধা ছদ্মবেশে রংপুর নগরীর জোনাল সেটেলমেন্ট অফিস, বিআরটিএ অফিস, পাসপোর্ট অফিসসহ বেশ কয়েকটি অফিসে অভিযান পরিচালনা করেন। তিনি জানান, দালা লচক্রের কার্যক্রম প্রতিরোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা কার্যক্রম অব্যাহত থাকবে।
এম২৪নিউজ/আখতার