স্ত্রীসহ রসিক মেয়র মোস্তফা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক:

রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও তার স্ত্রী জেলি রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২ আগস্ট তারা দু’জন করোনায় আক্রান্ত হন। বর্তমানে মেয়র ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন।

রংপুর সিটি কর্পোরেশনের জনস্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কামরুজ্জামান তাজ বলেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান ও তার স্ত্রী জেলি রহমানের জ্বর, কাশিসহ করোনার উপসর্গ দেখা দেয়ায় তাদের নমুনা নেয়া হয় এবং কোয়ারেন্টাইনে থাকার পরার্মশ দেয়া হয়। ২ আগস্ট নমুনা পরীক্ষার ফলাফলে তারা করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন। বর্তমানে তিনি ও তার স্ত্রী বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ভালো রয়েছেন।

তিনি আরও বলেন, রসিক মেয়র করোনার শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরন, করোনা রোগীদের বাড়িতে ফলমূল পাঠানো, নগরী উন্নয়ন কাজের তদারকিসহ জনগণের সাথে মিশে কাজ করেছেন। তাই তিনি ও তার স্ত্রী করোনা পজেটিভ হয়েছেন। দ্রুত সুস্থ্যতার জন্য তিনি নগরবাসীর কাছে দোয়া চেয়েছেন।