
নিউজ ডেস্ক:
স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রেখেছে রংপুর জেলা প্রশাসন।
বুধবার (২১ এপ্রিল) রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সেইসাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।
রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন।
রংপুর মহানগরীর কামালকাছনা, শালবন, পায়রা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টিসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।
এম২৪নিউজ/আখতার