স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

নিউজ ডেস্ক:

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে রংপুর নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা ও দেওয়ান আসিফ পেলে।

রংপুর নগরীর জাহাজ কোম্পানি মোড়, পায়রা চত্ত্বর, জিএল রায় রোডসহ বিভিন্ন স্থানে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য জনগণকে আহ্বান জানানো হয়। এছাড়া মাস্ক পরিধান না করা ও স্বাস্থ্যবিধি না মানায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply