১০০ খিলি পান দোকানীকে সহায়তা দিলো রংপুর জেলা প্রশাসন

রংপুর অফিস:

করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন খিলি পান দোকানী ও তাদের পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

আজ (৩০ এপ্রিল) সকাল ১১ টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা খিলি পান দোকানীদের মাঝে এ সহায়তা প্রদান কার্যক্রম পরিচালিত হয়। আজ ১০০ জন খিলি পান দোকানীকে ৫০০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়।

এ বিষয়ে রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান বলেন, ‘করোনায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। কর্মহীন মানুষের জন্য সহযোগিতা নিয়ে সবসময় পাশে থাকবে রংপুর জেলা প্রশাসন।’

জেলা প্রশাসক আরও জানান, ‘রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনা আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের জন্যও বিভিন্ন সহযোগিতা প্রদান করা হচ্ছে।’

এম২৪নিউজ/আখতার

Leave a Reply