
নিউজ ডেস্ক:
৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা সারদেশে বিভাগীয় নগরসমূহে ১৯ মার্চ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে রংপুরে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ মার্চ) সকাল ১০টায় রংপুর জিলা স্কুল অডিটোরিয়ামে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মোঃ হামিদুল হক, সদস্য, বাংলাদেশ সরকারি কর্মকমিশন, ঢাকা।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর। ৪১তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সভায় সার্বিক আলোচনা অনুষ্ঠিত হয়।
এম২৪নিউজ/আখতার