রংপুর বিভাগে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৭৯, মৃত্যু ১

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭৯ জন করোনা শনাক্ত হয়েছেন। এ সময়ে রংপুরে করোনায় মারা গেছেন একজন।

এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ৮৪৪ জন এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে রংপুরে ২৫, দিনাজপুরে ২৫, গাইবান্ধায় ৮, নীলফামারীতে ৬, কুড়িগ্রামে ৫, লালমনিরহাটে ৪, পঞ্চগড়ে ৪ এবং ঠাকুরগাঁও জেলায় দুইজন রয়েছেন।

এম২৪নিউজ/আখতার।