রংপুর সোনালী ব্যাংকের আরো দুই কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:

রংপুর সোনালী ব্যাংকের আরো দুইজন কর্মকর্তা-কর্মচারীসহ ২৪ ঘণ্টায় চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে আক্রান্ত বেড়ে ৮০ জন হলো।

শনিবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নূর-উন-নবী লাইজু এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে এই চারজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তারা রংপুর নগরীর ঠিকাদারপাড়া, ছোট নূরপুর, দিনাজপুর সদর ও পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা।

তিনি আর জানান, এ নিয়ে রংপুর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৮০ জন হলো। এরমধ্যে গাইবান্ধায় ১৬ জন, দিনাজপুরে ১৪ জন, নীলফামারীতে ১০ জন, ঠাকুরগাঁওয়ে আটজন, রংপুরে ২০ জন, লালমনিরহাটে দুইজন, কুড়িগ্রামে ছয়, পঞ্চগড়ে চারজন রয়েছেন।

সূত্র: ডেইলী বাংলাদেশ।