
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ব্যাংক কর্মকর্তাসহ বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন।
মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।
রংপুরে নতুন আক্রান্তদের মধ্যে বেতপট্টি ১, রামপুরা ১, কামালকাছনা ১, তাজহাট ১, নিউশালবন ১, সিভিল সার্জন অফিস ১, টেক্সটাইল মোড় ১, মুন্সীপাড়া ১, ধাপ কটকীপাড়া ১, রমেক চিকিৎসক ১, আরটিআই কর্নার ১, র্যাব ২, জেলাপুলিশ ১, গংগাচড়া ৬, কাউনিয়া ২, পীরগাছা ১, পীরগঞ্জ ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া লালমনিরহাট জেলার হাতীবান্ধায় ১ ও পাটগ্রামে ২ জন। কুড়িগ্রাম জেলার সদর ৫, চিলমারী ১ ও রাজিবপুরে ১ জন। গাইবান্ধা জেলার সদরে ২ ও সাঘাটায় ২ জন।
এম২৪নিউজ/আখতার।