
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করে আরও ৬০ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন।
শুক্রবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী চৌধুরী লাইজু। তিনি জানান, শুক্রবার রংপুর মেডিকেল কলেজের অণুজীব বিজ্ঞান বিভাগের ল্যাবে করোনার ১৮৮ টি নমুনা পরীক্ষা করে ৬০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্ত ৬০ জনের মধ্যে রংপুরে ২৬ জন হলেন- রংপুর সদর ২১ জন। মহানগরীর নিউ ইঞ্জিনিয়ারপাড়া একজন, করোনা হাসপাতাল একজন, সাগরপাড়া একজন, প্রেসক্লাব ৫ জন, জেলা পুলিশ ২ জন, ধাপ পুর্বগেট একজন, চকবাজার ৩ জন, শাপলা চত্বর একজন প্রাইম মেডিকেল একজন, রমেকহা আরটি আই কর্ণার ১ চিকিৎসক, হাজীপাড়া একজন, ধাপ জেলরোড একজন, কেরাণীহাট ২ জন, পীরগাছা ৩ জন,কাউনিয়া একজন ও গংগাচড়া একজন রয়েছেন।
এছাড়াও কুড়িগ্রাম জেলার ১৪ জন সদর ১১ জন, উলিপুর ২ জন ও রাজারহাট একজন, লালমনিরহাট জেলার সদরে ১৩ জন এবং গাইবান্ধায় ৭ জন। সদর একজন, সাদুল্যাপুর ২ জন, সাঘাটা ২ জন ও গোবিন্দগঞ্জ ২ জন করে করোনা পজেটিভ হয়েছেন।
এম২৪নিউজ/আখতার।