
স্টাফ রিপোর্টার (রংপুর):
রংপুর মেডিক্যাল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে আজ শনিবার (১৬ মে) পর্যন্ত ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে রংপুর জেলায় ৭ পুলিশসহ ১১ জন এবং কুড়িগ্রাম জেলায় ৮ জনসহ মোট ১৯ জন করোনা শনাক্ত হয়েছেন।
শনিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজু।
আক্রান্তদের মধ্যে রংপুর জেলার ১১ জনের মধ্যে জেলা পুলিশ সদস্য ৫ জন, মেট্রোপলিটন ধাপ পুলিশ ফাঁড়ির ২ জন, নগরীর খটখটিয়া ২, কুকরুল ১ ও বাস টার্মিনালে ১ জন রয়েছেন। এছাড়া কুড়িগ্রাম জেলার ৮ জন রয়েছেন। এর মধ্যে সদর ৬ ও ফুলবাড়ি উপজেলার ২ জন রয়েছেন।
এদিকে শনিবারের ১১ জনসহ রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২১২ জনে। আক্রান্তদের মধ্যে পুলিশ, আনসার, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বেশি।
এম২৪নিউজ/আখতার।