ট্রাকের ধাক্কায় অটোযাত্রী নিহত

নিউজ ডেস্ক:

লালমনিরহাটের হাতীবান্ধায় পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক অটোযাত্রী নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার বড়খাতা এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার একই ইউপির দোলাপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক জানান, অটোরিকশায় করে বড়খাতা বাজারে যাচ্ছিলেন আনোয়ার। বড়খাতা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাথরবোঝাই একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই আনোয়ার নিহত হন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি উদ্ধার করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।