দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, মামলার পর পলাতক অভিযুক্ত

নিউজ ডেস্ক:

লালমনিরহাটে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মামলার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত।

অভিযোগে জানা গেছে, পাটগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধার নাতনিকে (১৬) বিয়ের প্রলোভনে ধর্ষণ করে একই গ্রামের মৃত এন্তাজ আলীর ছেলে আহসান হাবীব (২৮)।

ধর্ষিতা তার পরিবারকে ঘটনা খুলে বললে ধর্ষিতার বাবা বাদী হয়ে ২২ আগস্ট পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ এখনও অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করতে পারেনি।

ধর্ষণের শিকার মেয়েটি বলেন, বিদ্যালয়ে যাওয়া-আসার সময় আহসান হাবীব উত্ত্যক্ত করে আসছিলো। তার সঙ্গে সম্পর্ক না করলে হত্যা করবে বলে বিভিন্ন ভয় দেখায়। দরিদ্র বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে বিয়ে করবে জানিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এ ঘটনা অন্য কাউকে জানাতে নিষেধ করে। জানালে পরিবারের লোকদের ক্ষতি করবে এবং বিয়ে করার আশ্বস্ত দিয়ে অমতে একাধিকবার ধর্ষণ করে।

মেয়েটির বাবা বলেন, আহসান হাবীব আমার স্কুল পড়ুয়া মেয়ের সর্বনাশ করেছে। আমি তার উপযুক্ত বিচার চাই।

অভিযুক্ত আহসান হাবীবের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি। তবে তার বড় ভাই হেলাল হোসেন বলেন, ওই মেয়ে আমাদের বাড়িতে এসে ঘটনা জানায়। আমার ভাইকে অন্যত্র বিয়ে দিয়েছি। সে এখন কোথায় আছে তা জানি না।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত জানান, থানায় মামলা রুজু হয়েছে। ওই মেয়ের মেডিকেল চেকআপ ও জবানবন্দি নেওয়া হয়েছে। আসামি ধরার চেষ্টা চলছে। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার