
কামরান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট):
দেশের সীমান্তবর্তী উপজেলা লালমনিরহাট জেলার পাটগ্রামে করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম সুইট।
তিনি মাইকিং করে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আপনি/আপনারা সচেতন হউন, নিরাপদে থাকুন, আপনার পরিবারের সদস্যদের সচেতন করুন এবং করোনা মুক্ত পাটগ্রাম নিশ্চিত করতে সকলে দায়িত্বশীল ভুমিকা রাখুন।
এমন পরিস্থিতির বাস্তবতায় রাশেদুল ইসলাম সুইট মিঠাপুকুর২৪নিউজ.কমকে বলেন, নিয়মিত জনসচেতনতামূলক মাইকিং, জনবহুল এলাকা গুলোতে জীবাণুনাশক স্প্রে সহ মানব দেহের সুরক্ষা নিশ্চিত করতে মাক্স, হ্যান্ডগোল্পস, সাবান, জরুরি খাদ্য সামগ্রী বিতরণ চলছে যা গণমানুষের জন্য আশির্বাদের বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, ক্ষণস্থায়ী জীবনের বাস্তবতায় ভালো কাজের বিকল্প নেই। তাই এখনকার মানুষ ও আলো বাতাসের সাথে আমার বেড়ে উঠা, আমি সবকিছু জানি এবং সবাইকে চিনি বলেই একজন সচেতন মানুষ হিসেবে এই সংকটাপন্ন পরিস্থিতিতে আমি আমার সেই প্রাণপ্রিয় মানুষগুলির পাশে থাকবো।
তবে, বর্তমান পরিস্থিতিতে সকালের প্রতি আমার আহবান সরকার ঘোষিত সিদ্ধান্ত ও দিকনির্দেশনা মেনে চলুন করোনা মুক্ত পাটগ্রাম গড়তে সহায়তা করুন।
অপরদিকে, তার এই জনসচেতনতামুলক কার্যক্রমে অংশ নেন পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো:মশিউর রহমান, অফিসার ইনচার্জ সুমন কুমার মহোন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায় সহ যুবলীগের নেতৃবৃন্দ ও সমর্থকগন।
উপজেলা যুবলীগ সভাপতি মো: রাশেদুল ইসলাম সুইটের চলমান কার্যক্রম কে স্বাগত জানিয়েছেন এলাকার সচেতনতামহল সহ সর্বস্তরে মানুষ।তার এই কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান সকলের।
এম২৪নিউজ/আখতার
