
কামরান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট):
লালমনিরহাট জেলার পাটগ্রামে জনসমাগম করার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কয়েকজনের জরিমানা করা হয়েছে।
সকল শ্রেণীপেশার মানুষের মাঝে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ ও সামাজিক ভাবে সচেতনতা সৃষ্টির লক্ষে মঙ্গলবার এই আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৩৪ টি কেস ছিলিপের বিপরীতে ১৮ হাজার ৭ শত টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান বলেন, ‘চলমান পরিস্থিতিতে সকল মানুষের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে সকলের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই- আসুন আমরা নিজের সুরক্ষা নিশ্চিত করি এবং নিজ নিজ অবস্থান থেকে অন্যদের সুরক্ষিত রাখি। তাই বিনা কারনে বাসার বাহিরে কেউ আসবেনা এবং অযাথা ঘুরাঘুরি করবেনা।’
এম২৪নিউজ/আখতার