পাটগ্রামে ডাক্টার না থাকায় ভোগান্তিতে রোগীরা

পাটগ্রাম (লালমনিরহাট):

লালমনিরহাট জেলার পাটগ্রামে রোগীদের চিকিৎসা সেবা না দিয়ে করোনা আতঙ্কে আত্নগোপন করছেন ডাক্তার মোঃ হামিদুল ইসলাম -এমন অভিযোগ এলাকাবাসী ও চিকিৎসা সেবা বঞ্চিত রোগীদের।

চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, পাটগ্রাম পৌর মিনি মার্কেট এর নিচতলায়  তার চেম্বারের শার্টারে টেপ দিয়ে লাগানো একটি নোটিশে গত ২৪ মার্চ থেকে অনিবার্য কারণবশত আগামী ৪ এপ্রিল পর্যন্ত চেম্বার বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়। তার এমন জ্ঞানহীন কান্ডে হতাশ হয়েছেন সেবা গ্রহণকারী রোগীরা।

সেবা নিতে আসা রোগী শহিদুল ইসলাম তার চেম্বারে লাগানো নোটিশ পড়ে বলেন, ডাক্তার সাহেবতো সারাজীবন টাকার বিনিময়ে রোগী দেখলেন আর এখন করোনা দেখে ডাক্তার পালালেন বিষয়টি কতোটা যুক্তিক সেটার বিচার আপনারাই করেন।

ঘটনার বিস্তারিত জানতে ডাক্তার মোঃ হামিদুল ইসলামের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

অপরদিকে পাটগ্রাম হাসপাতালেও মিলছে না গুনগতমানের চিকিৎসা সেবা। হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি সন্তোষজনক নয়। সবকিছু মিলিয়ে ভেঙে পড়ছে পাটগ্রামের চিকিৎসা সেবা।

এছাড়াও ঔষধের দোকান গুলোতে এতোদিন যারা বিভিন্ন প্রশিক্ষণের উপরভর করে ছোটোখাটো চিকিৎসা সেবা দিতেন এখন তারাও গাঁঢাকা দিয়েছেন। অনেক রোগীর প্রেসার পর্যন্ত মাপা হচ্ছেনা। এমন বাস্তবতায় দুশ্চিন্তা বাড়ছে মানুষের মাঝে।

তাছাড়াও করোনা প্রতিরোধে মানুষের সেফটির জন্য  যে সমস্ত উপকরণ বাজারে পাওয়া যাচ্ছে তার দাম এখন আকাশ ছোঁয়া। অনেকেই আবার উপকরণ সমুহ কৌশলে লুকিয়ে রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

তবে চিকিৎসা সেবার  সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা হাসপাতাল কর্মকর্তা অরুপ পাল বলেন বর্তমান পরিস্থিতিতে যদিও ডাক্তার স্বল্পতা রয়েছে তবুও আমাদের দায়িত্বশীল মনোভাবের ঘাটতি নেই। চলমান সংকট মোকাবেলায় আমাদের সকলকে বিশ্বাসের সাথে সাহস রেখে সচেতনতার সাথে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ঐকবদ্ধ হতে হবে। তবে সবকিছু মিলিয়ে এখন পর্যন্ত করোনায় পাটগ্রামের পরিস্থিতি ভালো রয়েছে। সকলে সচেতনতা হউন এবং ভালো থাকুন এমনটাই প্রত্যাশা আমাদের।

উপজেলা নির্বাহী অফিসার মো: মশিউর রহমান বলেন, চলমান পরিস্থিতিতে সকল পেশার মানুষের মানবিক মনোভাব জরুরি। এছাড়াও সকল পর্যায়ের ডাক্তারগনের আন্তরিকতার বিকল্প নেই, আশা করছি তারা নিজ নিজ অবস্থান থেকে রোগীদের আন্তরিকভাবে সেবা দিবেন। তবুও কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আমারা তা ক্ষতিয়ে দেখবো। চলমান পরিস্থিতিতে সর্বস্তরের মানুষকে এক হয়ে করোনার মহামারি থেকে নিজের রক্ষার জন্য সকালে দায়িত্বশীল ভুমিকা কামনা করছেন সচেতনমহল।