
নিউজ ডেস্ক:
লালমনিরহাটের হাতীবান্ধায় বাবার কাঁধে চড়ে শিশুর মাদকবিরোধী সভায় আসার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মঙ্গলবার রাতে ছবিটি ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভাসছেন ওই বাবা।
এমনকি ছবিটি নিজের ফেসবুক টাইমলাইনে শেয়ার করেছেন হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক।
তিনি বলেন, শিশু সন্তানকে কাঁধে নিয়ে মাদকবিরোধী সভায় আসায় ওই বাবাকে ধন্যবাদ। এভাবেই আমরা মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবো।
ওসি আরো বলেন, আমি হাতীবান্ধা থানায় এসে দেখতে পাই এখানকার মানুষগুলো অনেক ভালো। কিন্তু মাদকের কারণে বিভিন্ন বয়সের মানুষ বিপথে চলে যাচ্ছে। তাই নিয়মিত সবাইকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী প্রচারণা চালাচ্ছি। এতে বেশ সাড়া পাচ্ছি। আশা করি সবার সহযোগিতায় হাতীবান্ধা থেকে মাদক নির্মূল করতে পারবো।
সূত্র: ডেইলী বাংলদেশ।