বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় পথচারী নিহত

নিউজ ডেস্ক:

লালমনিরহাট সদর উপজেলার সাপটানা মোড়ে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় দয়াল চন্দ্র রায় নামে এক পথচারী নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দয়াল চন্দ্র লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সকালে সাপটানা থেকে হেঁটে মেডিকেল মোড়ের দিকে যাচ্ছিলেন দয়াল। এ সময় বালুবোঝাই একটি ট্রাক্টর পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা দয়ালকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, ট্রাক্টরটি হেফাজতে নেয়া হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।